নগরীর চকবাজারের ডিসি রোড ও কোতোয়ালির লাভ লেইন এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার এই দুটি দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ডিসি রোড এলাকার আবদুর রশিদ (৬৫) ও লাভ লেইন এলাকার আবদুল মজিদ ওরফে লাল্লুর স্ত্রী নাজমা বেগম (৪০)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ি সূত্র জানায়, ডিসি রোড ও লাভ লেইন এলাকায় বিদ্যুত্স্পৃষ্ট হয়ে গুরুতর আহত দুজনকে হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিত্সক তাদের মৃত ঘোষণা করেন।