রোটারী ক্লাব অফ মাধবদীর আয়োজনে প্রেসিডেন্ট কলার হ্যান্ডওভার এন্ড টেকওভার প্রোগ্রাম রোটারী ইয়ার ২০১৯-২০২০, মাধবদী পৌর মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রোটারিয়ান আলহাজ নুর আলম ভুইয়াকে রোটারী ক্লাব মাধবদীর প্রেসিডেন্ট নির্বাচিত করা হয়। রোটারী ক্লাব মাধবদীর সেক্রেটারি রোটারিয়ান প্রফেসর ড. শেখ আবুল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাধবদী পৌর মেয়র ও ফাষ্ট প্রেসিডেন্ট রোটারিয়ান হাজি মোশারফ হোসেন মানিক। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা ডেপুটি গভর্নর রফিকুল ইসলাম, রোটারী ক্লাব মাধবদীর ডেপুটি গভর্নর মাসুদুুুর রহমানসহ সকল রোটারিয়ান। অনুষ্ঠানে বৃক্ষ রোপণ, এলাকায় সামাজিক কর্মসূচি, নতুন ভবন নির্মাণ এবং অভিষেক অনুষ্ঠানের উদ্যোগ গ্রহণ করা হয় । -প্রেসবিজ্ঞপ্তি