প্রধান বিচারপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালন করবেন বিচারপতি ইমান আলী

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিতে প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন বিচারপতি মোহাম্মদ ইমান আলী। রাষ্ট্রপতি সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের অনুপস্থিতিকালীন অর্থাত্ আগামী ১৪ থেকে ১৯ জুলাই অথবা তাঁর বিদেশ যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারক বিচারপতি মোহাম্মদ ইমান আলীকে প্রধান বিচারপতির কার্যভার পালনের দায়িত্ব প্রদান করেছেন। গতকাল রবিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সম্পর্কিত প্রজ্ঞাপন জারি করা হয়।