কালীগঞ্জে দুস্থদের মাঝে ঘর হস্তান্তর

কালীগঞ্জ (গাজীপুর) :গাজীপুরের কালীগঞ্জে ‘গৃহহীন থাকবে না দেশের একটি মানুষও’ স্লোগানে প্রধানমন্ত্রী কার্যালয় আশ্রয়ণ প্রকল্প-২-এর অধীনে মুক্তিযোদ্ধা, দুস্থ ও হত-দরিদ্রদের মধ্যে ৫৩টি ঘর হস্থান্তরের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বারান্দা ও টয়লেটসহ প্রতিটি চৌচালা ঘরের নির্মাণ ব্যয় ১ লাখ টাকা। গতকাল সোমবার দুপুরে কালীগঞ্জ পৌর এলাকার বালীগাঁও গ্রামের নিলুফা ইয়াসমিন নামে এক দুস্থ প্রতিবন্ধী নারীর হাতে ঘরের চাবি তুলে দিয়ে ঘর হস্তান্তর উদ্বোধন করেন গাজীপুর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম তরিকুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন ইউএনও মো. শিবলী সাদিক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জুবের আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান প্রমুখ —ইত্তেফাক