নবাবগঞ্জে মাদক কারবারি দুই ভাইয়ের কারাদণ্ড

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার নবাবগঞ্জ উপজেলায় মাদক বিক্রয় ও সেবনের অপরাধে  মো. নাসির উদ্দিন (৭০) ও  মো. ওয়াছেক (৬০) দুই সহোদরকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নবাবগঞ্জ সার্কেলের কর্মকর্তাগণ। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক শ্রী দয়াময় দেব জানান, সোমবার গোপন সংবাদেরভিত্তিতে উপজেলার উত্তর চৌকিঘাটা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এ সময় দেহ তল্লাশি করে তাদের কাছে ২০০ গ্রাম গাঁজা পাওয়া যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর  ভ্রাম্যমাণ আদালতে তাদের হাজির করা হলে আদালত মো. নাসির উদ্দিনকে ১ বছর ও ওয়াছেককে ৬ মাসের কারাদণ্ড প্রদান করে।