কাউন্সিলরের সামনেই ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলা

রাজধানীর মোহাম্মদপুরে ইউল্যাব শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরে স্থানীয় সরকার দলের নেতা-কর্মী ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের অভিযোগ, ঘটনার সময় সেখানে স্থানীয় কাউন্সিলর আসিফ আহমেদ সেখানে ছিলেন। 

জানা গেছে, দুপুর ১২টার দিকে বেড়িবাঁধে ইউল্যাব শিক্ষার্থীরা কোটা সংস্কার আন্দোলনে পুলিশি হামলা ও নিহতের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে। এ সময় ওই সড়কের যানচলাচল বন্ধ হয়ে যায়। হঠাৎ কিছু বুঝে ওঠার আগে শিক্ষার্থীদের ওপর হামলা করে সরকার দলীয় স্থানীয় নেতাকর্মীরা। এতে ছাত্রলীগ ছাড়াও শ্রমিক লীগের নেতাদের দেখা গেছে। একই সময় ওই সড়কের বাংলাদেশ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে তাদের ওপরও হামলা চানানো হয়।

শেষ খবর পাওয়া পর্যন্ত, শিক্ষার্থীরা এখনো ওই সড়কে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছে।