টি-টোয়েন্টি সিরিজ লঙ্কানদের বিপক্ষে মাঠে নামছে ভারত 

গেল মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বে শিরোপা উঁচিয়ে ধরে ভারত। সেইসঙ্গে নিজেদের গায়ে লাগিয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের তকমা। অন্যদিকে টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেছে শ্রীলঙ্কা। যার কারণে লঙ্কানদের টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব হারায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার পরিবর্তে ঘরের মাটিতে চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দলের দায়িত্ব দেওয়া হয় চারিথ আসালাঙ্কাকে। 

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে আজ বাংলাদেশ সময় সন্ধ্যায় ৭টায় পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে স্বাগতিক শ্রীলঙ্কা। এই ম্যাচের মধ্যে প্রথম বারের মতো ভারতের হেড কোচের দায়িত্ব পালন করবে দেশটির সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীর। এছাড়াও লঙ্কানদের বিপক্ষে এই সিরিজে ভারতীয়দের সামনে থেকে নেতৃত্ব দেবেন তরুণ ক্রিকেটার সূর্যকুমার যাদব। যার কারণে এই তারকা ব্যাটারের ওপর প্রত্যাশা থাকবে আগের থেকে বেশি। 

সেইসঙ্গে দেখার বিষয় রোহিত-কোহলি ছাড়া কেমন করবেন ভারতীয়রা। যদিও অতীতের পরিসংখ্যান কথা বলছে- ভারতীয়দের পক্ষেই। ক্রিকেটে এই সংক্ষিপ্ত ফরম্যাটে এখন পর্যন্ত মোট ২৯ বার। সেইসব দেখায় জয়ের পাল্লা ভারী বর্তমান চ্যাম্পিয়নদের। ভারতের ১৯ জয়ের বিপরীতে লঙ্কানদের জয় ৯টি ম্যাচে। এছাড়াও অন্যদিকে নতুন অধিনায়কের নেতৃত্বে ভারতকে হারিয়ে নতুন করে শুভ সূচনা করতে পারে কি না লঙ্কানরা, সেই দিকেও লক্ষ্য থাকবে স্বাগতিক সমর্থকদের।