মানিকদিয়া মাঠ থেকে যুবকের লাশ উদ্ধার

গাংনী উপজেলার ষোলটাকা ইউনিয়নের মানিকদিয়া গ্রামের একটি মাঠ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম আব্দুল মজিদ ওরফে ফইম (৩৪)। সোমবার সকালের দিকে গাংনী থানা পুলিশের একটি দল মানিকদিয়া গ্রামের একটি মাঠ খেকে ফইম-এর লাশ উদ্ধার করে। উদ্ধারকৃত ফইম মানিকদিয়া গ্রামের ইসহাক প্রামাণিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে ফইমের লাশ পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

স্থানীয়রা জানান, ফইম প্রায়ই রাতে এলাকার কিছু যুবকের সঙ্গে টাকা দিয়ে ফ্লাস (তাস) খেলতো। খেলা নিয়ে বিরোধের কারণে হত্যার ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। 

গাংনী থানার ওসি হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) জানান, লাশ উদ্ধার করা হয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা একটি হত্যাকাণ্ড।

ইত্তেফাক/নূহু