ফুলপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম সাবিনা।

উপজেলার ছনধরা গ্রামে সোমবার বিকেলে নানাবাড়ি বেড়াতে এসে এ ঘটনা ঘটে। সাবিনা পার্শ্ববর্তী চাবিশকিনা (বাইশকাউনিয়া) গ্রামের সেকাম উদ্দিনের মেয়ে।

পারিবারিক সূত্র জানায়, সোমবার মায়ের সঙ্গে ছনধরা গ্রামে নানা বাড়ি বেড়াতে আসে সাবিনা। দুপুরে খেলার সময় বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে ডুবে যায় সে। পরিবারের লোকেরা তাকে খুঁজতে থাকে। পরে পানিতে সাবিনার মৃতদেহ ভেসে ওঠে।

সাবিনার মৃতদেহ উদ্ধার করে বিকেল সাড়ে ৪টায় অভিভাবকরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে  চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/নূহু