মেক্সিকো ও চীনের স্টিলের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র সোমবার মেক্সিকো ও চীনের কিছু স্টিল পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে। তারা বলেছেন, দেশ দুটি অন্যায্য ভর্তুকি দিয়ে তাদের উত্পাদনকারীদের সহায়তা করে।

উত্তর আমেরিকার সংশোধিত বাণিজ্য চুক্তির বিষয়ে ত্রিদেশীয় সম্মতির পর মেক্সিকো ও কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর থেকে শুল্ক তুলে নেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মত হওয়ার দুই মাস পর এমন সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন বাণিজ্য বিভাগ লক্ষ্য করেছে যে, নির্মাণকাজে ব্যবহূত আমদানি করা স্টিল চীন, মেক্সিকো ও কানাডায় ভর্তুকি সুবিধা পেয়েছে। তবে এক্ষেত্রে কানাডার ভর্তুকি দেওয়ার বিষয়টি উপেক্ষা করা যায়। তাই কানাডার ক্ষেত্রে পাল্টা কোনো শুল্ক আরোপ নয়। যুক্তরাষ্ট্রের স্টিল উত্পাদনকারীরা গত ফেব্রুয়ারি মাসে এ ব্যাপারে অভিযোগ দায়ের করায় মেক্সিকো ও চীনের ক্ষেত্রে এমন পদক্ষেপ নেওয়া হলো।