মাদক একটি ভয়াবহ অপরাধ

এক মণ দুধে একফোঁটা গো-চনা পড়লে দুধ যেমন পুরোটাই নষ্ট হয়ে যায়, ঠিক তেমনি কোনো পাড়া-মহল্লায় একজন মাদকাসক্ত থাকলে সেই লোকালয় সুস্থ বসবাসের উপযোগী থাকে না। মাদকের পয়সা জোগাড় করতে প্রতিবেশীদের ওপর জুলুম-নির্যাতনই নয়,  সমাজে চুরি, ছিনতাই, ডাকাতির মতো ঘটনা তো ঘটেই উপরন্তু কখনো কখনো মা-বাবা বা পরিবারের প্রধানকে হত্যা করার ঘটনাও প্রতিনিয়ত ঘটছে। তাই সমাজ থেকে মাদক নির্মূল করতে হলে ভ্রাম্যমাণ আদালত চালু করার বিকল্প নেই। শুধু তাই নয়, আইনের প্রয়োগও হতে হবে কঠিন ও যথাযথ। অন্যথায়, বিচারিক দীর্ঘসূত্রতার কারণে মাদকাসক্তরা তাদের পৃষ্ঠপোষকের হস্তক্ষেপে আইনের ফাঁক-ফোঁকর দিয়ে আবার ফিরে আসবে এবং আগের মতোই সমাজ বিষিয়ে তুলবে।

আদনান (স্বানতু)

আবুল হাসনাত রোড, ঢাকা