নাটোরের সিংড়ায় বিদ্যুত্ বিভ্রাট চরম রূপ নিয়েছে। দিনে পাঁচ-সাত বার লোডশেডিং হয়। অতিরিক্ত গরমে রাতেও হয় লোডশেডিং। শুধু তাই না—একটু বৃষ্টি হলেই বিদ্যুত্ থাকে না, আকাশে মেঘ দেখলেই পালায় বিদ্যুত্। বিদ্যুত্ অফিসে ফোন দিলে রিসিভ করে না, করলেও বলে করার কিছুই নেই। এ অবস্থায়, সিংড়া উপজেলায় বিদ্যুত্ বিভ্রাট দূর করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
আবু জাফর সিদ্দিকী, সিংড়া, নাটোর