ট্রাফিক নিয়ন্ত্রণকারী শিক্ষার্থীদের ফ্রিতে খাবার বিতরণ করলো ফুডপান্ডা 

সামাজিক দায়বদ্ধতা থেকে ভালো কিছু করার উদ্যোগ হিসেবে ফুডপান্ডা বাংলাদেশ ঢাকার বিভিন্ন রাস্তায় ট্রাফিক ব্যবস্থাপনায় নিয়োজিত স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের জন্য ফ্রি খাবার ও পানীয় সরবরাহ করছে।

ফুডপান্ডার কর্মকর্তারা এবং ডেলিভারি রাইডাররা নিজে থেকে এই বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেছেন, যা শিক্ষার্থীদের পানিশূন্যতা থেকে রক্ষা করেছে এবং তাদের শারীরিকভাবে সুস্থ থাকতে সাহায্য করেছে।

ফুডপান্ডা গত কয়েকদিন ধরে এই স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের কাজ এবং তাদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিতে এবং ভবিষ্যৎ নেতাদের সমর্থন ও পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই কাজ করেছে বলে জানা গেছে।