সাউথ পয়েন্ট, বনানী শাখার ও’ ও এ-লেভেলে গৌরবময় সাফল্য

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৫২

ব্রিটিশ কাউন্সিলের তত্ত্বাবধানে অনুষ্ঠিত আন্তর্জাতিক ও’ এন্ড এ লেভেল এক্সাম-২০২৫-এ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, বনানী শাখার শিক্ষার্থীরা এবছরও উজ্জ্বল সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।

পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ৭ জন শিক্ষার্থী ডেইলি স্টার স্টুডেন্ট অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হবার মতো অসাধারণ ফলাফল অর্জন করেছে। এছাড়া আরও অনেক শিক্ষার্থী এ ও এ স্টার গ্রেড পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের এই অর্জন শুধু একাডেমিক সাফল্য নয়, বরং তাদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফল।

সাউথ পয়েন্ট, বনানী’র শিক্ষার্থীদের অভূতপূর্ব এ অর্জনে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ বনানী শাখার অধ্যক্ষ কর্নেল ই এম মোরশেদ আলম, এমফিল, পিএইচডি সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে বলেন; শিক্ষার্থীদের অক্লান্ত কঠোর পরিশ্রম, পরিবারের সহায়তা এবং সাউথ পয়েন্ট স্কুল এন্ড কলেজ, বনানী শাখার প্রাজ্ঞ শিক্ষকদের বিচক্ষণ দিকনির্দেশনার প্রতিফলন ঘটেছে এই ফলাফলে।

সংক্ষিপ্ত সিলেবাস মুখস্থ করে ভালো ফলাফল অর্জন নয়, বরং সৃজনশীল শিক্ষাচর্চায় মেধার বিকাশ ও সহশিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আত্মবিশ্বাসী, আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে রাজধানীর বিভিন্ন প্রান্তে পরিচালিত হচ্ছে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের লক্ষ্যে ‘ব্রেইনস্টর্মিং’ প্রশ্নের মাধ্যমে পাঠদান ও মূল্যায়ন করা হয় এখানে। গুণগতমানের শিক্ষাদানের লক্ষ্যে এখানে রয়েছে অত্যাধুনিক ল্যাংগুয়েজ ল্যাব ও আইসিটি ল্যাব, হাই-স্পিড ইন্টারনেট, আধুনিক লাইব্রেরি, বিজ্ঞানাগার, স্বাস্থ্যসম্মত ক্যান্টিন ও সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত স্মার্ট ক্লাসরুম। 

২০০২ সালে রাজধানীর গুলশানে মাত্র ২০০ শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজে এখন পড়ালেখা করছে ১৮০০০ শিক্ষার্থী। কর্ণফুলী শিপবির্ল্ডাসের কর্ণধার, বিশিষ্ট শিল্পপতি প্রকৌশলী এম. এ. রশিদের পৃষ্ঠপোষকতা ও ভিকারুননিসা নূন কলেজের সাবেক অধ্যক্ষ মিসেস হামিদা আলীর তত্ত্বাবধানে পরিচালিত এই প্রতিষ্ঠানে বাংলা মাধ্যম, ইংরেজি ভার্সন ও ইংরেজি মাধ্যম- এই তিন মাধ্যমে প্লে­ গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। 

রাজধানীর মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও শ্যামপুর মিলে মোট ছয়টি পৃথক ক্যাম্পাসে প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে।

ইত্তেফাক/এএইচপি