সিলেট বিভাগীয় কমিশনার মো. মোস্তাফিজুর রহমান বলেছেন, নাগরিক সেবাসমূহ স্বল্প খরচে পেতে এবং দুর্নীতি হ্রাস করার জন্য সরকার দিনে দিনে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে ডিজিটালের আওতায় নিয়ে আসছে। তিনি ২০২০ সালের ভিতরে সিলেট বিভাগকে ডিজিটাল বিভাগ হিসেবে রূপান্তরের কথা বলেন।
গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট উপজেলার সরকারি বিভাগীয় কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব ও সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল।