বাকৃবিতে ভিসিসহ পদত্যাগ করলেন যারা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরীসহ আরও কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা পদত্যাগ করেছেন। পদত্যাগকারীদের মধ্যে ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ, উচ্চশিক্ষা কো-অর্ডিনেটর, ছাত্রবিষয়ক উপদেষ্টা, সহযোগী ছাত্রবিষয়ক উপদেষ্টা, পরিবহন শাখার পরিচালক এবং প্রক্টরিয়াল বডির সদস্যরাও রয়েছেন।

রোববার (১১ আগস্ট) বাকৃবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ৫ আগস্ট সরকারের পতনের পর বিকালে প্রক্টরিয়াল বডি পদত্যাগ করে। ১১ আগস্ট উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী পদত্যাগ করার পর অন্যান্যদের পদত্যাগের বিষয়টি সামনে আসে।