রৌমারী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের রতনপুর জিঞ্জিরাম নদী থেকে বাবু মিয়া নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত বাবু মিয়া উপজেলার রতনপুর গ্রামের মৃত্যু সৈয়দজামানের ছেলে। তিনি ঢাকায় রাজমিস্ত্রির কাজ করতেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে রতনপুর জিঞ্জিরাম নদীতে মাঝিরা জাল দিয়ে মাছ ধরার সময় গলাকাটা, ক্ষতবিক্ষত বাবুর লাশ উঠে আসে। খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
রৌমারী থানার অফিসার ইনচার্জ আবু মোহাম্মদ দেলোওয়ার হাসান ইনাম জানান, সংবাদ পেয়ে জিঞ্জিরাম নদী থেকে মাথায় কোপানো, গলাকাটা, শরীরে বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্নসহ লাশটি উদ্ধার করা হয়। মামলার প্রস্তুতি চলছে।