এমডির পদত্যাগের দাবিতে পল্লী সঞ্চয় ব্যাংকে বিক্ষোভ

পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকসহ দুর্নীতিবাজ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে ব্যাংকের একাংশের কর্মকর্তার কর্মচারীরা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পদত্যাগ করলে দেশের সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের নানা অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছে কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার পল্লী সঞ্চয় ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন কর্মকর্তারা ও কর্মচারীরা। এ সময় আন্দোলনরত ব্যাংকটির কয়েকজন কর্মকর্তা অভিযোগ করেন, বিগত সময়ে সরকারের ছত্রছায়ায় বর্তমান এমডি শেখ মো. জামিনুর রহমান, সিস্টেম এনালিস্ট মো. ইয়াহয়া তানহা ও সিনিয়র সিস্টেম এনালিস্ট মো. শাহেদ আলমগীরের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, নিয়োগ বাণিজ্যসহ ব্যাংকের নানা বিষয়ে সিন্ডিকেট তৈরি করেছে বলে অভিযোগ করেন আন্দোলনরত কর্মকর্তারা । 

453422375_1996446740790197_6524470312439248839_n

এসব অভিযোগ অস্বীকার করে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মো. জামিনুর রহমান বলেন, যারা আন্দোলন করছে তার পুরোপুরি ব্যাংকের নীতিগত নিয়মের বাহিরে এসে এসব করছে। তাদের অভিযোগ গুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যাংকিং আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এদিকে আন্দোলনরত কর্মকর্তারা জানান, ঊর্ধ্বতন কর্মকর্তারা পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন এবং ব্যাংক সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষের কাছে তারা অভিযোগপত্র জমা দেবেন।