আওয়ামী লীগ সংসদীয় দলের তৃতীয় সভা আগামীকাল বৃহস্পতিবার রাত ৮টায় অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদ ভবনের নবম তলায় অবস্থিত সরকারি দলের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়েছে সংসদীয় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠকে সভাপতিত্ব করবেন। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটন আওয়ামী লীগ দলীয় সকল সংসদ সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।