এরশাদ চোখ মেলেছেন

ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সাত দিন ধরে লাইফ সাপোর্টে থাকা জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ চোখ মেলে তাকিয়েছেন বলে দাবি করেছেন তার ছোটো ভাই জি এম কাদের। গতকাল মঙ্গলবার সকালে এরশাদকে দেখে এসে দুপুরে দলের বনানী কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাপার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘অন্য দিনের চেয়ে আজকে তাকে অনেকটা সুস্থ মনে হলো। মাথা নাড়াচড়া করছিলেন। আমি সামনে গেলে চিকিত্সকরা তাকে ডাকলেন, তিনি চোখ মেলে তাকালেন।’

জি এম কাদের আরো বলেন, এরশাদের ফুসফুসের সংক্রমণ কমেছে। শুক্রবার থেকে নিয়মিত ডায়ালাইসিস চলছিল, মঙ্গলবার তা বন্ধ করে স্বাভাবিকভাবে কিডনির কার্যকারিতা পরীক্ষার করেছেন চিকিত্সকরা। তবে তাতে ভালো ফল পাওয়া যায়নি।