রামপুরা থেকে ২৫ লাখ টাকার জালনোট উদ্ধার

রাজধানীর রামপুরা থেকে ২৫ লাখ টাকার জাল নোট উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে রামপুরার উলন রোডের চারতলা একটি ভবন  থেকে এ সব জাল নোট উদ্ধার করা হয়। এ সময় দুই নারীসহ ৬ জনকে আটক করা হয়।

 

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ উত্তর বিভাগের ডিসি মসিউর রহমান জানান, মঙ্গলবার দুপুরে উলন রোডের চারতলা একটি ভবনে কারখানার সন্ধান পেয়ে অভিযান চালানো হয়। ওই ভবনের চতুর্থ তলায় জাল টাকা তৈরি করে আসছিল চক্রটি। অভিযানে দুই নারীসহ ৬ জনকে আটক করা হয়েছে।

আরো পড়ুন : বাংলাদেশ আজ ধর্ষকের দেশে পরিণত হয়েছে:মির্জা আব্বাস

তিনি আরো জানান, টাকার পাশাপাশি ভারতীয় রূপিও তৈরি করে আসছিল চক্রটি। অভিযানে ল্যাপটপ, প্রিন্টারসহ জাল নোট তৈরির নানা সরঞ্জাম জব্দ হয়।

 

ইত্তেফাক/ইউবি