মুশফিকের দেড়শোতে লিড বাংলাদেশের 

রাওয়ালপিন্ডি টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৪৮ রান করে পাকিস্তান। জবাবে চতুর্থ দিনে মুশফিকুর রহিমের দেড়শোতে লিড নিয়েছে বাংলাদেশ। ডাবল সেঞ্চুরির সুযোগ রয়েছেন তার। ৪৭ রানের লিড নিয়ে চা বিরতিতে গেছে বাংলাদেশ। 

তৃতীয় দিনে মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যায় লিটন। দলীয় ৩৩২ রানে ৭৮ বলে ৫৬ রানে আউট হন লিটন।

লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে ধীরগতিতে খেলতে থাকেন মুশফিক। সময়ের সঙ্গে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।

অবশেষে ২০০ বলে তিন অংকের ঘর স্পর্শ করেন মুশফিক। টেস্ট ক্যারিয়ারে এটি তার ১১তম শতক। সেঞ্চুরির পর মিরাজকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন মুশফিক। 

সাবলীল ব্যাটিংয়ে ২৮৬ বলে দেড়শো পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এরপরই ১২০ বলে ফিফটি পূরণ করেন মিরাজ। এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৯৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ১৭৩ মিরাজ ৫০ রানে অপরাজিত আছেন।