নাটোরে বাসচাপায় আব্দুল হান্নান নামে এক যাত্রী নিহত হয়েছেন। বুধবার সকাল দশটার দিকে হরিশপুর বাইপাসে এই দুর্ঘটনা ঘটে। নিহত হান্নানের বাড়ি টাঙ্গাইল জেলার তোরাবগঞ্জে। তিনি আকবরিয়া আয়ুর্বেদিক ঔষধ কোম্পানির একজন বিপণন কর্মকর্তা।
আরও পড়ুন: নাটোরে তানভির হত্যার রায়, তিন কিশোরকে ১৮ বছরের আটকাদেশ
পুলিশ ও এলাকাবাসী জানায়, হান্নান একটি আয়ুর্বেদিক কোম্পানির বিপণন কর্মকর্তা। তিনি নাটোর থেকে বাসযোগে রাজশাহী যাবেন বলে বাসস্ট্যান্ডে যান। সকাল দশটার দিকে বাসে ওঠার সময় অসাবধানতাবশত পা পিছলে তিনি গাড়ির নিচে পড়ে যান। এ সময় বাসটি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পুলিশ মরদেহ উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
ইত্তেফাক/নূহু