নাটোরে তানভির হত্যার রায়, তিন কিশোরকে ১৮ বছরের আটকাদেশ

আপডেট : ১০ জুলাই ২০১৯, ১৬:১৬

নাটোরে চাঞ্চল্যকর মাদ্রাসা ছাত্র তানভির হত্যা মামলায় তিন কিশোর হুমায়ুন, বায়োজিদ ও নাইম নামের তিন কিশোরকে ১৮ বছরের আটকাদেশ দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল। বুধবার দুপুরে বিচারক মাইনুল ইসলাম এই রায় দেন।

মামলার বিবরণী থেকে জানা যায়, ২০১৫ সালে ২৫ আগস্ট শহরের আলাইপুর এলাকায় আশরাফুল উলুম হফেজিয়া মাদ্রাসা ছাত্র তানভীরকে অপহরণ করে শ্বাসরোধ করে পরে জবাই করে হত্যা করে সহপাঠি হুমায়েদ, বাইজিদ ও নাইম। এ ঘটনায় তানভীরের বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বুধবার দীর্ঘ শুনানী শেষে বিচারক গুম, হত্যা ও অপহরণের ধারায় হুমায়েদ, বাইজিদ কে ১০ বছর, ৫ বছর ও ৩ বছর করে আর নাইমকে ৫ ও ৩ বছর করে আটকাদেশ দেন। 

ইত্তেফাক/নূহু