গতকালের পর
Rule-21: Passive voice এর ক্ষেত্রে মূল Verb Past participle হয়। যেমন: This book was published by the
publisher.
Rule-22: বাক্যের প্রথমে শূন্যস্থান এবং ডানে Subject থাকলে শূন্যস্থানে বাক্যের অর্থভিত্তিক Adverb হতে পারে। যেমন :
Gradually Alia changed her lot.
Rule-23: শূন্যস্থানের বামে সাহায্যকারী ক্রিয়া এবং ডানে মূল ক্রিয়া থাকলে শূন্যস্থানে Adverb ব্যবহার হয়।
যেমন : I have already finished my writing.
Rule-24: বাক্যের শেষে শূন্যস্থান থাকলে এবং ব্রাকেটের শব্দটি Verb এর দোষ, গুণ, অবস্থা প্রকাশ করলে তা রীতিমত অফাবত্ন
হয়। যেমন: He walks quickly.
Rule-25: All এর পর verb plural were বসে। যেমন: All are happy.
Rule-26: All যদি প্রবাদ বাক্যে থাকে তাহলে All singular হিসেবে ব্যবহার হয়। Verb ও Singular হয়।
যেমন: All that glitters is not gold.
Rule-27: শূন্যস্থানের বামে মূল Verb এবং ডানে Adjective থাকলে শূন্যস্থানে Adverb বসবে।
যেমন: He is completely polite.
Rule-28: Transitive verb এর শূন্যস্থানে সাধারণত Noun বসে।
যেমন: He took Shelter under a mango tree.
Rule-29: Have/has/had মূল verb হিসাবে বাক্যে বসলে এরপর Noun বসে। যেমন: I have a book.
Rule-30: Used to এরপর Verb এর present form হয়। যেমন: Raton used to get up early.
Rule-31: Be used to এর পর Verb এর সাথে ing হয়। যেমন: Roy was used to getting up early.
Rule-32: বাক্যে Subject এর পরে শূন্যস্থান থাকলে এবং এর পরে infinitive থাকলে/ infinitive phrase সদৃশ কিছু থাকলে শূন্যস্থানে Number, person ও Tense এর ভিত্তিতে have/has/had বসাতে হবে। যেমন: I have to do the sun.
Rule-33: Agree, demand, plan, need, decide, seen, intend, tend, ask, decide, promise, refuse ইত্যাদির
পর complement হিসেবে infinitive to ব্যবহার হয়। যেমন: Prinka likes to read.
Rule-34: সাধারণ Noun/pronoun এর আগে like ব্যবহার হয়। যেমন: You rebuked me like a owner.
Rule-35: তুলনা বুঝাতে as বসে। যেমন: I am not as old as Rashid.
Rule-36: There বাক্যের Subject হলে বন্ধনীর পরের noun/pronoun এর Number অনুসারে Verb Singular/plural হবে। যেমন: There is a boy in the class. There are ten boys in the team.
Rule-37: It is time/ It is high time/ It is proper time এর পরে Subject থাকলে এর পরে শূন্যস্থান থাকলে ঐখানে
সাধারণত Verb এর Past form বসবে। যেমন : It is high time we learnt English well.
Rule-38: It is time/ It is high time/ It is proper time এর পরে Subject না থাকলে এর পরে শূন্যস্থান থাকলে ঐখানে
to সহ Verb এর Present form বসবে। It is time to go home.
Rule-39: কোনো Simple Sentence এ যদি দুটি Verb থাকে তাহলে ব্র্যাকেটের Verb টির সাথে ing হয়।
যেমন: I found the baby laughing.
Rule-40: বর্তমানে চলমান এমন কোনো কাজ বুঝাতে Verb এর present continuous Tense হয়। এসব ক্ষেত্রে সাধারণত,
Now, at present, at this moment ইত্যাদি ব্যবহার হয়। যেমন: I am doing the sum now.