রাওয়ালপিন্ডিতে বৃষ্টির কারণে টস হতে দেরি

রাওয়ালপিন্ডিতে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্টে দিয়েছিল বৃষ্টি বাগড়া। প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও হানা দিয়েছে বৃষ্টি। যার কারণে নির্ধারিত সময়ে টস হয়নি।

শুক্রবার (৩০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় টস হয়ে ১১টায় খেলা শুরুর কথা ছিল। তবে টসের আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়। যার কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হতে পারেনি। পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা রয়েছে। বৃষ্টির কারণে অপেক্ষা বাড়ছে ম্যাচ শুরুর।

 

এদিকে প্রথম টেস্টে অসাধারণ এক জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ১০ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে রয়েছে টাইগাররা। এই টেস্টে হার এড়াতে পারলেই সিরিজ নিজেদের করে নেবে নাজমুল হাসান শান্তর দল।