দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক
তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট
১. রানার টাকা মলির টাকার ৪ গুণ। মলির নিকট ২০ টাকা থাকলে রানার নিকট কত টাকা আছে?
উত্তর : রানার নিকট ৮০ টাকা আছে।
২. ৪টি কলমের দাম ৪৪ টাকা হলে ৬টি কলমের দাম কত?
উত্তর : ৬৬ টাকা।
৩. হিয়া ১ ঘণ্টায় ৩ কিলোমিটার হাঁটতে পারে। সে ২ ঘণ্টায় কত মিটার হাঁটতে পারবে?
উত্তর : ৬ কিমি হাঁটতে পারবে।
৪. প্রত্যেককে ১০০ টাকা করে ১০০ জন শিক্ষার্থীকে দিতে মোট কত টাকা লাগবে?
উত্তর : মোট ১০,০০০ টাকা লাগবে।
৫. ২০ ¸ (৫ ´ ২) = ?
উত্তর : ২।
৬. ১৫টি টেবিলের দাম ৪৫,০০০ টাকা হলে ১টি টেবিলের দাম কত?
উত্তর : ১ টি টেবিলের দাম ৩,০০০ টাকা।
৭. ৯টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?
উত্তর : ১টি ডিমের দাম ৮ টাকা।
৮. একজন লোক ১ বছরে ২৪০০০ টাকা সঞ্চয় করেন। ১ মাসে তার কত টাকা সঞ্চয় হবে?
উত্তর : ২০০০ টাকা সঞ্চয় হবে।
৯. ৬টি পেন্সিলের দাম ৩০ টাকা হলে ১০টি পেন্সিলের দাম কত?
উত্তর : ১০ টি পেন্সিলের দাম ৫০ টাকা।
১০. ২.৫ টাকা করে ১০ জনকে দেয়া হলে মোট কত টাকা লাগবে?
উত্তর : মোট ২৫ টাকা লাগবে।
১১. এক ডজন লেবুর দাম ৬০ টাকা হলে ৪টি লেবুর দাম কত?
উত্তর : ২০ টাকা।
১২. ৩১ - (৩ ´ ২) + ২৫ = কত?
উত্তর : ৫০।
১৩. একটি বাসে ১০০ যাত্রী যেতে পারলে ৪৫০০ জন যাত্রীর জন্য কতটি বাস লাগবে?
উত্তর : ৪৫টি বাস লাগবে।
১৪.দুইটি সংখ্যার গুণফল ২২৫। একটি সংখ্যা ২৫ হলে, অপর সংখ্যাটি কত?
উত্তর : অপর সংখ্যাটি ৯।
১৫. দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে অপরটি কত?
উত্তর : অপরটি ৩।
১৬. দিয়ার বয়স ১০ বছর। তার বয়সের দ্বিগুণের সাথে কত যোগ করলে যোগফল ২৪ হবে?
উত্তর : ৪ যোগ করলে।
১৭.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত?
উত্তর : ৯৯৯৯।
১৮. মুনা অপেক্ষা রীনার ৫০ টাকা বেশি আছে। রীনা অপেক্ষা রানার ২০ টাকা কম আছে। কার কাছে সবচেয়ে বেশি টাকা আছে?
উত্তর : রীনার।
১৯. ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১৫টি ডিমের দাম কত?
উত্তর : ১৩৫ টাকা।
২০. ৮টি ডিমের দাম ৭২ টাকা হলে ১টি ডিমের দাম কত?
উত্তর : ৯ টাকা।
২১. ১ ডজন কলার দাম ১৫০ টাকা হলে ১ হালি কলার দাম কত?
উত্তর : ১ হালি কলার দাম ৫০ টাকা।
২২.পাঁচ অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও চার অঙ্কের বৃহত্তম সংখ্যার মধ্যে পার্থক্য কত?
উত্তর : পার্থক্য ১।
২৩. ১০টি কলমের দাম ৪০ টাকা। এরূপ ১৫টি কলমের দাম কত?
উত্তর : ৬০ টাকা।
২৪.৭ জন লোক একটি জমির ফসল ২১ দিনে কাটতে পারে। ১ জন লোক কত দিনে ঐ জমির ফসল কাটতে পারবে?
উত্তর : ১৪৭ দিনে।
২৫. পিতার বয়স পুত্রের বয়সের ৫ গুণ। ১৫ বছর পর পিতার বয়স ৮৫ বছর হলে, পুত্রের বর্তমান বয়স কত?
উত্তর : ১৪ বছর।
বাংলা
ষড়ঋতুর দেশ বাংলাদেশ
মো. সুজাউদ দৌলা, সহকারি অধ্যাপক
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নং ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখ :
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। গ্রীষ্মের প্রখর রৌদ্র, বর্ষার সজল প্রকৃতি, শরতের ঘন নীল আকাশ, হেমন্তের পাকা ধানের সৌরভ, শীতের হিমেল ছোঁয়া আর বসন্তের মিঠে বাতাস আমাদের প্রকৃতিতে নতুন মাত্রা যুক্ত করে। সব মিলিয়ে বাংলাদেশের প্রকৃতি যেন বৈচিত্র্যময় মনোলোভা সৌন্দর্যের খনি। এর রৌদ্রময় উজ্জ্বল দিন, স্নিগ্ধ জ্যোত্স্নাময় রাত, দিগন্ত-জোড়া ছায়াঘন বন-বনানী, স্বচ্ছ নদীর রূপালি ঢেউয়ের হাসি ইত্যাদির তুলনা নেই। এদেশের কাজলকালো দিঘির জলে ফুটে থাকা অযুত শাপলার শোভা, মাঠে মাঠে হাওয়ার দোলা, সরষে ফুলের অফুরন্ত সৌন্দর্য আমাদের মুগ্ধ করে। দু’চোখ ভরে দেখবার মতো এত সৌন্দর্য, দু’হাত ভরে নেবার মতো এত ঐশ্বর্য, এই তো আমাদের বাংলাদেশ। মানুষের প্রাত্যহিক জীবন এবং তার ভাবনার জগত্ এই দেশের প্রকৃতির সঙ্গে একান্ত হয়ে আছে। বাংলাদেশে রয়েছে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান প্রভৃতি ধর্মের মানুষ। চাকমা, মারমা, গারোসহ নানা ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সব মিলিয়ে প্রত্যেকেই বাংলাদেশের মানুষ।
৩. নিচে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেয়া হলো। উপযুক্ত শব্দটি বাছাই করে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখ : ১ ´ ৫ = ৫
শব্দ শব্দার্থ
জগত্ পৃথিবী
সৌন্দর্য শোভা
ঐশ্বর্য সম্পদ
সৌরভ সুঘ্রাণ
স্নিগ্ধ কোমল
একান্ত গভীরভাবে যুক্ত
(ক) সকালের—প্রকৃতি মনে প্রশান্তি এনে দেয়।
(খ) কর্মময় এ—সংসারে সকলেই ব্যস্ত।
(গ)আমি এ জীবনে শুধু— চাই না।
(ঘ) রাতে তারাগুলো মিটিমিটি করে জ্বলে আর আকাশের—বাড়ায়।
(ঙ) জীবনানন্দ দাশের ভাবনাগুলো প্রকৃতির সঙ্গে - হয়ে মিশে আছে।
উত্তর : (ক) স্নিগ্ধ; (খ) জগত্;
(গ) ঐশ্বর্য; (ঘ) সৌন্দর্য; (ঙ) একান্ত।
৪. নিচের প্রশ্নগুলোর উত্তর লেখ : ৩´৫ = ১৫
(ক) বাংলাদেশের প্রকৃতি কেমন? বাংলাদেশের প্রকৃতির রূপ বর্ণনা কর।
উত্তর : বাংলাদেশের প্রকৃতি নয়নাভিরাম।
ষড়ঋতুর পালাবদলে বাংলার প্রকৃতি নানারূপে সজ্জিত হয়। বর্ষার সজল সাজ, শরতের নীল আকাশ, হেমন্তের পাকা ধানের সৌরভ, শীতের হিমেল পরশ, আর বসন্তের মৃদু বাতাসে বাংলার প্রকৃতি সারা বছর অপরূপ রূপে বিরাজ করে। উজ্জ্বল রৌদ্রময় দিন, মৃদু জ্যোত্স্না রাত, দিগন্তজোড়া বন-বনানী, নদীর রূপালি ঢেউ, দিঘির জলে ফুটে থাকা পদ্ম ইত্যাদি প্রকৃতির সৌন্দর্যের এক একটি আধার। এককথায় বলা যায়, বাংলাদেশের প্রকৃতি অপরূপ সুন্দর।
(খ) পাঁচটি বাক্যে বাংলাদেশের ঋতুবৈচিত্র্যের পরিচয় দাও।
উত্তর : বাংলাদেশে ষড়ঋতুর পালাবদল এদেশের প্রকৃতিতে ভিন্ন ভিন্ন মাত্রা যোগ করে। গ্রীষ্মে প্রচণ্ড উত্তাপ, বর্ষার বৃষ্টিভেজা প্রকৃতি, শরতে ঘন নীল আকাশের সৌন্দর্য সকলকে মুগ্ধ করে। হেমন্তে প্রকৃতি পাকা ধানের সৌরভে ভরে উঠে। হিমেল বাতাসের ছোঁয়া প্রকৃতিতে শীতের আগমন ঘোষণা করে। বসন্তের মিষ্টি দখিনা হাওয়ায় আমাদের মন-প্রাণ নেচে উঠে।
(গ) তোমার প্রিয় ঋতুর নাম কী? কেন প্রিয় তা চারটি বাক্যে লেখ।
উত্তর : আমার প্রিয় ঋতু শীত বা শীতকাল। যে কারণে প্রিয় তার চারটি বাক্য—
i. শীতের হিমেল পরশ মনকে দোলা দেয়।
ii.শীতের সকালে রোদ পোহানো বেশ আনন্দের।
iii. ঘরে ঘরে পিঠা পুলির উত্সব থাকে।
iv.সবুজ ঘাসে শিশির বিন্দু বড়ই মনোরম।
ইংরেজি
Read the following passage carefully and
answer the questions No. 1 and 2
সুমন লেনার্ড রোজারিও, সিনিয়র শিক্ষক (ইংরেজি)
সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, ঢাকা
সুপ্রিয় JSC শিক্ষার্থী বন্ধুরা, আজ আমরা তোমাদের অনুশীলনের জন্য Model Test- প্রকাশ করছি। আশা করি তোমরা বাসায় বসে অনুশীলন করবে ও সঠিক উত্তরগুলো আগামী দিন মিলিয়ে নিবে।
PART A: SEEN PART:
Read the following passage carefully and answer the questions No. 1 and 2 [Unit -5; Less- 3(b)]
Shamima’s misery started the day she was married. Her husband was a greedy person and he used to abuse her verbally and physically. Within a few months into her marriage she had to leave her husband Kamal Uddin Joardar.
Now Shamima vows to work with women, who are ill-fated like her. She has 43 female members in her organisations working with her. She herself trains the members and then provides them with work. She designs fabrics, makes block-print, brush-paint and head-embroidered saris. She also makes three-piece dresses for women, and fatuas for men. She sells these products in her shops and supplies them outside.
Shamima has a dream now, a dream to do something for the helpless people. She wants them to feel useful. They can live with self-respect and dignity. With this in view, she goes out looking for such people.
Shamima finished her story with a smile. Shamima has no complaints, no regrets, no grudge. Her husband could destroy her outward beauty but not the beauty of her mind. All she wants to do is to bring a smile on the faces of those women who are unfortunate. Shamima wants to become a famous designer.
1. Choose the correct answer to each question from the alternatives given and write the corresponding number of the answers in your answer script. 1×7=7
(a) The word ‘provide’ in the line 5 of the text means _____.
(i) offer (ii) confer (iii) supply (iv) stop
(b) The word ‘greedy’ in the line 1 of the text means____.
(i) ambitious (ii) desirous
(iii) covetous (iv) eager
(c) The word ‘abuse’ in the line 2 of the text means_____.
(i) mistreat (ii) curse
(iii) rebuke (iv) chide
(d) Her husband was ___ .
(i) honest (ii) greedy (iii) dishonest (iv) kind
(e) Shamima changed her condition by making & selling ____ products.
(i) garment (ii) sari
(iii) block-print (iv) popular
(f) Shamima has no ____ now.
(i) grievance (ii) happiness
(iii) disturbance (iv) plot
(g) Shamima wants to do something for the _____ women.
(i) unlucky (ii) happy (iii) solvent (iv)able
2. Answer the following questions: 2×4=8
(a) What does Shamima dream now?
(b) What are the things that she produces in her organisation?
(c) Why did Shamima leave her husband?
(d) What type of man was her husband?
3. Fill up the blanks using suitable words: 1×5=5
Zara’s parents Mrs Jhuma Islam, Mr Mazharul Islam and Mita, (a) ___ in their departure cards and move towards the immigration counter. Mita (b) ___ in front of one of the booths. She (c) ____ in her passport and the departure card to the officer. The immigration officer (d) ____ through Mita’s passport, visa and departure card. “Are you (e) ___ alone?” asks the officer. “No. I’m going with my aunt, uncle and cousin,” says Mita.
মডেলের পরের অংশ আগামী শনিবার