বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়।
অসংখ্য বন্ধন-মাঝে মহানন্দময়
লভিব মুক্তির স্বাদ। এই বসুধার
মৃত্তিকার পাত্রখানি ভরি বারম্বার
রবীন্দ্রনাথ ঠাকুর
দিন ফুরায়ে যায়রে আমার দিন ফুরায়ে যায়।
মাঝের রবি ডুবছে সাঁঝে, দিনটা গেল বৃথা কাজে,
এক পা কেবল পারে আছে এক পা দি'ছি নায়,
গোবিন্দ্রচন্দ্র দাস
দুই জাতি ভাই সমান মরে মড়ক এলে দেশে
বন্যাতে দুই ভাই- এর কুটির সমানে যায় ভেসে
বিধাতার সেই বিচারে ভাই বিভেদ নাহি পাই ।
কাজী নজরুল ইসলাম