বাংলাদেশের ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক গতকাল প্লাস্টিক সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফারদিন গ্রুপের সঙ্গে একটি করপোরেট চুক্তি স্বাক্ষর করেছে। বাংলালিংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুসারে, ফারদিন গ্রুপের কর্মকর্তারা বাংলালিংকের সিম, বান্ডেল অফার, ইন্টারনেট প্যাক ও অন্যান্য ডিজিটাল সার্ভিস ব্যবহার করবেন। বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং ফারদিন গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. জমির হোসেইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে চুক্তিটি স্বাক্ষর করেন
০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ঢাকা ইস্ট জোনের উদ্যোগে ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ পরিপালন শীর্ষক আলোচনা সভা ও গ্রাহক সমাবেশ ৬ জুলাই ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর মো. নাজমুল হাসান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ব্যাংকের শরিয়াহ সুপারভাইজরি কমিটির সদস্য মাওলানা মুহিউদ্দিন রব্বানী। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা ইস্ট জোনপ্রধান মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরিয়াহ সেক্রেটারিয়েটের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শামসুল হুদা
০০০
শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেড সম্প্রতি চট্টগ্রামের একটি হোটেলে চট্টগ্রাম অঞ্চলের শাখাসমূহের কর্মকর্তাদের সাথে ব্যাবসায়িক পর্যালোচনা সভার আয়োজন করে। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল আজিজ প্রধান অতিথি এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগের প্রধান মিঞা কামরুল হাসান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
০০
স্ট্যান্ডার্ড ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ব্যাংকের ক্রেডিট অফিসারদের অংশগ্রহণে দুই দিনব্যাপী ‘অ্যানালাইসিস অব ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস্ ফর ক্রেডিট অ্যাপ্রাইজাল’ শীর্ষক কর্মশালার উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. মোতালেব হোসেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্যাংকের সিএফও এবং ভারপ্রাপ্ত গ্রুপ কোম্পানি সেক্রেটারি আলী রেজা এবং ট্রেনিং ইনস্টিটিউটের অনুষদ সদস্য মো. আমজাদ হোসেন ফকির উপস্থিত ছিলেন