বেনাপোল (যশোর) সংবাদদাতা
বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে সীমান্তবর্তী শিকড়ী বটতলা এলাকা থেকে ১ কেজি ২শ গ্রাম ওজনের স্বর্ণেরবারসহ নাজমুল হোসেন নামে এক পাচারকারীকে আটক করছে বিজিবি। আটক নাজমুল বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের আতিয়ার রহমানের ছেলে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা জানান, বেনাপোল সীমান্ত দিয়ে একটি সংঘবদ্ধ স্বর্ণ পাচারকারী দল ভারতে স্বর্ণ পাচার করছে - এমন খবরে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিকড়ী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলসহ সন্দেহভাজন নাজমুলকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম ওজনের ৩টি স্বর্ণেরবার জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের মূল্য ৫২ লাখ ৯৩ হাজার ৬শ টাকা।
আটক নাজমুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। স্বর্ণেরবারগুলো বেনাপোল কাস্টম হাউসে জমা দেওয়া হয়েছে।