ভেড়ামারায় কৃষকের কাছ থেকে ধান ক্রয় উদ্বোধন

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

ভেড়ামারা উপজেলায় সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্যমূল্যে বোরো ধান সংগ্রহ (ক্রয়) কর্মসূচির দ্বিতীয় পর্যায় বুধবার উদ্বোধন করেন জেলা প্রশাসক আসলাম হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা পৌরসভার মেয়র শামিমুল ইসলাম ছানা প্রমুখ।