কালীগঞ্জে দুই ফার্মেসিকে জরিমানা

কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

কালীগঞ্জ উপজেলার বারবাজারে মেয়াদ উত্তীর্ণ ওষুধ নতুন প্যাকেটে ভরে বাজারজাত করার অপরাধে দুই ফার্মেসি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকারের  ভ্রাম্যমাণ বাজার তদারকি টিম।

বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ সহকারী পরিচালক সুচন্দন মণ্ডল এই জরিমানা করেন।

সুচন্দন মণ্ডল জানান, কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় দুইটি ফার্মেসিতে মেয়াদ  উত্তীর্ণ ওষুধ নতুন প্যাকেটে ভরে বিক্রি করার অপরাধে বিশ্বাস ফার্মেসিকে ১০ হাজার টাকা এবং মুক্তি ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে।