স্পোর্টস ডেস্ক
ফরোয়ার্ড গ্যারেথ বেল রিয়াল মাদ্রিদ ছেড়ে চীনা লিগে পাড়ি জমাতে পারেন এমন একটা গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল স্প্যানিশ সংবাদ মাধ্যমে। তবে সম্প্র্রতি ওয়েলস উইঙ্গার জানিয়েছেন রিয়াল মাদ্রিদ ছেড়ে কোথাও যাচ্ছেন না তিনি।
রিয়াল মাদ্রিদে বেলের ভবিষ্যত্ অনিশ্চয়তার দোলাচলে দুলছে। করিম বেনজেমা, মার্কো অ্যাসেন্সিও, ইস্কো, ভিনিসিয়াসদের ভিড়ে গেল মৌসুমের শেষেই জায়গা পাননি প্রথম একাদশে। তার ওপর চলতি দলবদলে এডেন হ্যাজার্ড, লুকা জভিচদের আগমন আসন্ন মৌসুমে তার ভবিষ্যতে আরো ধোঁয়াশা সঞ্চার করেছে।
সবকিছু মিলিয়ে স্প্যানিশ সংবাদ মাধ্যমে গেল কিছু দিনে তার এশিয়ায় পাড়ি জমানোর গুঞ্জন চাউর হয়েছিল। এবার বেল নিজেই সংবাদ মাধ্যম মার্কাকে জানান, এখনই এশিয়ায় আসার ইচ্ছে নেই তার। রিয়াল মাদ্রিদ ছাড়লে অন্য কোনো বড়ো দলেই যাবেন বলে জানান তিনি। উল্লেখ্য, গেল মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় রিয়ালের হয়ে ৪২ ম্যাচ খেলে ১৪টি গোল করেছিলেন তিনি।