নোয়াখালী প্রতিনিধি
সম্পূর্ণ মেধা ও যোগ্যতায় নোয়াখালী জেলায় পুলিশ কনস্টেবল পদে ২৩২ জন তরুণ-তরুণীকে চাকরি দিয়েছে পুলিশ প্রশাসন। মঙ্গলবার রাতে মেধায় উত্তীর্ণ নিয়োগপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হয়। জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, কোনো তদবির নয়, সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে গরিব মানুষের সন্তানদের চাকরি দেওয়া হয়েছে। এভাবে নিয়োগ প্রদানের উদ্দেশে আগে থেকে প্রচার-প্রচারণা চালানো হয়। আর্থিক লেনদেনসহ সব অনিয়ম ও সুপারিশ পরিহার করে কোনো রকম বিপত্তি ছাড়া পুলিশ কনস্টেবল নিয়োগ দেওয়া হয়েছে। তাদের চাকরি পেতে মাত্র ১০৩ টাকা খরচ হয়েছে। চাকরিপ্রাপ্তদের মধ্যে কোটাভিত্তিক সাধারণ পুরুষ ১৬২, নারী ৪০, মুক্তিযোদ্ধা পুরুষ ২২, নারী ১, পুলিশ পোষ্য পুরুষ ৪ ও নারী ১ এবং এতিম পুরুষ ২ জনসহ ২৩২ জন রয়েছেন।