ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরের শাহপুরে সড়ক দুর্ঘটনায় স্থানীয় মসজিদের মুয়াজ্জিন নিহত হয়েছেন। নিহতের নাম ফিরোজ মিয়া (৪৫)। তিনি বাঘাসুরা ইউনিয়নের আলীনগর গ্রামের বাসিন্দা।
দুপুর সাড়ে ১২টায় শাহপুর নতুন বাজার এলাকায় সড়ক পারাপারের সময় সিলেট থেকে কুমিল্লাগামী যাত্রীবাহী এক বাসচাপায় তিনি ঘটনাস্থলে নিহত হন। এ সময় উত্তেজিত জনতা মহাসড়কে গাছ ফেলে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেয়।
আরও পড়ুন: বন্দরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দপ্তরি গ্রেফতার
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পুলিশ ও জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করেন। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি লিয়াকত আলী জানান, উল্লেখিত ঘটনায় মহাসড়কে প্রায় ৩০ মিনিট যানবাহন চলাচল বন্ধ ছিলো। বর্তমানে পরিস্থিতি শান্ত।
ইত্তেফাক/নূহু