বন্দরে স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে দপ্তরি গ্রেফতার

আপডেট : ১১ জুলাই ২০১৯, ১৭:০৮

নারায়ণগঞ্জ বন্দরে সোনাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের যৌন হয়রানির অভিযোগে দপ্তরি রুবেলকে (৩০) গ্রেফতার করেছে বন্দর থানা পুলিশ। বৃহস্পতিবার দুপুরে পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে, গত ৭ জুলাই ৪র্থ শ্রেণির এ ছাত্রীকে বই দেওয়ার কথা বলে স্কুলের ২য় তলায় নিয়ে কুপ্রস্তাব দেয় সে। এ সময় ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানেও হাত দেয়। এ সময় ছাত্রী ২য় তলা থেকে দৌড়ে নিচে নেমে আসে। পরে ওই ছাত্রী বাসায় গিয়ে তার মাকে জানায়। তার মা বিষয়টি স্কুল ম্যানেজিং কমিটিকে জানায়। 

ম্যানেজিং কমিটির এক সদস্য আওয়ামী লীগ নেতা শহীদ মৃধা ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে স্কুল সভাপতি আহাম্মদ আলী ছাত্রীর অভিভাবককে থানায় পাঠায়। পুলিশ তাৎক্ষণিক মামলা নিয়ে দপ্তরি রুবেলকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল সোনাকান্দা এলাকার রোস্তম আলীর ছেলে।

আরও পড়ুন: ঝালকাঠির ভাসমান পেয়ারা হাট দেখে মুগ্ধ মার্কিন রাষ্ট্রদূত

এ ব্যপারে বন্দর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে মামলা নেওয়া হয়েছে। সেই সঙ্গে অভিযুক্ত দপ্তরিকে গ্রেফতার করা হয়েছে।

ইত্তেফাক/নূহু