মাভাবিপ্রবিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত 

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ফার্মেসি বিভাগের উদ্যোগে বুধবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ব ফার্মাসিস্ট দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে মাভাবিপ্রবির ফার্মেসী বিভাগ সকাল ১০ টায় একটি র‍্যালির আয়োজন করে। র‍্যালিটি তৃতীয় একাডেমিক ভবনের সামনে থেকে শুরু হয়ে সম্পূর্ণ ক্যাম্পাস প্রদক্ষিণ করে ফার্মেসী বিভাগে এসে শেষ হয়। পরে একাডেমিক ভবন-৩ এর কনফারেন্স রুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

উক্ত সভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য  অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে, বিশেষ অতিথি হিসেবে লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ উমর ফারুক, টাঙ্গাইলের সিভিল সার্জন মো. মিনহাজ উদ্দিন মিয়া উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসী বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। 

উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে ফার্মেসী ও ফার্মাসিস্ট দিবস শীষর্ক প্রবন্ধ পাঠ করেন সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী। তিনি তার প্রবন্ধে হাসপাতালে ফার্মাসিস্ট নিয়োগ এবং ফার্মেসী একাডেমিক কার্যক্রম ও ওষুধ কোম্পানির আন্ত:সম্পর্ক স্থাপন করার দাবি তুলে ধরেন।