টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ 

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নেমেছে বাংলাদেশ। আউট ফিল্ড ভেজা থাকায় এক ঘণ্টা দেরিতে টস হয়। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। 

প্রথম টেস্টে বড় ব্যবধানে হারে বাংলাদেশ। ২৮০ রানের জয়ে সিরিজে সিরিজে এগিয়ে আছে ভারত। গত ম্যাচের একাদশ থেকে দুটি পরিবর্তন এনেছে টাইগাররা। বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার নাহিদ রানা ও তাসকিন আহমেদকে। তাদের পরিবর্তে একাদশে এসেছেন তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

অন্যদিকে ভারতের একদশে কোনো পরিবর্তন আসেনি। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে তারা। 

বাংলাদেশ একাদশ: জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রিষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।