কানপুর টেস্ট

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত

কানপুর টেস্টের প্রথম দিনে খেলা হয়েছিল মাত্র ৩৫ ওভার। বৃষ্টির বাগড়ায় বল মাঠে গড়ানোর আগেই পরিত্যক্ত হয়ে যায় দ্বিতীয় দিনের খেলা। রোববার (২৯ সেপ্টেম্বর) তৃতীয় দিনে বৃষ্টি না হলেও ভেজা আউট ফিল্ডের কারণে মাঠে গড়ায়নি। তৃতীয় দিনের খেলাও হয়েছে পরিত্যক্ত।

সকাল থেকে মাঠ শুকানোর কাজে ব্যস্ত ছিল মাঠকর্মীরা। আউটফিল্ডের অনেক জায়গায় পানি জমে থাকায় খেলা কোনোভাবেই খেলা শুরু করা যায়নি। দীর্ঘ অপেক্ষার পর বাংলাদেশ সময় দুপুর ২টায় আম্পায়ার ক্রিস ব্রাউন ও রিচার্ট কেটেলবোরো তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করেন।

প্রথম ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুমিনুল হক ৮১ বলে ৪০ ও মুশফিকুর রহিম ১৩ বলে ৬ রানে অপরাজিত আছেন। ভারতের পক্ষে আকাশ দীপ ২টি ও অশ্বিন নেন ১টি উইকেট।