টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা

টেকনাফে ছুটি কাটানোর আড়ালে ইয়াবা পাচারকালে ইয়াবাসহ এক বিজিবি সদস্যকে আটক করেছে পুলিশ। এদিকে মাদক বিরোধী অভিযানের মধ্যেও সীমান্তরক্ষী বাহিনীর সদস্য ইয়াবাসহ আটকের ঘটনায় তীব্র সমালোচনা লক্ষ্য করা গেছে। জানা যায়, গত রবিবার রাত ৮টায় টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে ঢাকাগামী সেন্টমার্টিন সার্ভিস দূরপাল্লার যানবাহন তল্লাশি করে দুই হাজার পিস ইয়াবাসহ মোঃ এনামুল হক নামে এক বিজিবি সহকারী সিপাহীকে আটক করে। তিনি ব্যাটালিয়ন সদরে কর্মরত ছিলেন। তিনি ঢাকা দক্ষিণ কাফরুলের মৃত হামিদুল হকের পুত্র।