টেস্টে দ্রুততম দলীয় ফিফটি ভারতের, রোহিতের বিদায় 

কানপুর টেস্টে মুমিনুল হকের সেঞ্চুরিতে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে আক্রমণাত্নক শুরু করেছেন দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল। মাত্র ৩ ওভারে ৫০ পেরোয় ভারত। যা টেস্ট ইতিহাসে দ্রুততম দলীয় ফিফটি।

২৩৩ রানে ব্যাট করতে নেমে হাসান মাহমুদের করা ইনিংসের প্রথম ওভারে ৩টি চার মারেন জয়সওয়াল। এরপর টাইগার বোলারদের ওপর চড়াও হন রোহিত।

মারমুখী ব্যাটিংয়ে মাত্র ৩ ওভারেই ৫০ পেরোয় ভারত। চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ। দলীয় ৫৫ রানে ১১ বলে ২৩ রান করা রোহিতকে আউট করেন মেহেদী হাসান মিরাজ।

৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৫৫ রান সংগ্রহ করেছে ভারত। ১৩ বলে ৩০ রানে ব্যাট করছেন জয়সওয়াল।