সিরিজ বাঁচানোর ম্যাচে বোলিংয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ। বুধবার (৯ অক্টোবর) দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

সিরিজের প্রথম ম্যাচে ভারতের সঙ্গে লড়াই করতে পারেননি বাংলাদেশ। ব্যাটারদের ব্যর্থতায় ৭ উইকেটের বড় হারের তেঁতো স্বাদ পায় টাইগাররা। সিরিজে টিকে থাকতে এই ম্যাচের জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। 

এই ম্যাচে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। বাদ পড়েছেন পেসার শরিফুল ইসলাম। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন তানজিম হাসান সাকিব। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামছে ভারত। 

বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, জাকের আলি অনিক, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সঞ্জু স্যাসমন, সূর্যকুমার যাদব, নীতিশ কুমার, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, রিংকু সিং, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং ও মায়াঙ্ক যাদব।