নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেমিফাইনালে আশা বাঁচিয়ে রাখার ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ 

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে ওয়েন্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের শারজায় টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক হেইলি ম্যাথুস। 

জয় দিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়ের সম্ভাবনা জাগিয়েও ইংল্যান্ডের কাছে হারতে হয় টাইগ্রেসদের। সেমির লড়াইয়ে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই জ্যোতিদের সামনে।

এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে বাংলাদেশ। বাদ পড়েছেন ওপেনার মুর্শিদা খাতুন। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন দিলারা আক্তার।    

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, সাথী রানী, সুবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), তাজ নিহার, স্বর্না আক্তার, রিতু মণি, রাবেয়া খান, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার ও মারুফা আক্তার।