জলবায়ু পরিবর্তন মোকাবেলায় শিশু ও যুবকদের ভূমিকা বিষয়ক সেমিনার 

জলবায়ু সংকট মোকাবিলায় শিশু ও যুবকদের সক্রিয় অংশগ্রহণ এবং কপ-২৯-এ জলবায়ু চাহিদা নির্ধারণের গুরুত্ব নিয়ে রাজধানীর গুলশানের ইএমকে সেন্টারে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৭ অক্টোবর) বিএএফ শাহীন কলেজ ক্লাইমেট অ্যান্ড ইনভায়রনমেন্টাল অ্যাকশন নেটওয়ার্ক এবং ইয়ুথ ফর এ গ্রীণ আর্থ-এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিল, 'ইয়ুথ ইন আ্যকশন: শেপিং কপ-১৯ ক্লাইমেট ডিমান্ডস'। এ অনুষ্ঠানে মিডিয়া পার্টনার ছিল ইত্তেফাক প্রজন্ম। 

WhatsApp Image 2024-10-12 at 12.43.03 PM

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএএফ শাহীন কলেজ কুর্মিটোলার অধ্যক্ষ গ্রুপ ক্যাপ্টেন মো. নূর-ই-আলম, এএফডব্লিউসি, পিএসসি, এটিসি। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ইউনিভার্সিটির রেজিস্ট্রার ও ক্লীন ক্লাবের প্রধান উপদেষ্টা ডা. ডেভ ডাউল্যান্ড।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিআরআর এবং ইউএন উইমেন-এর জলবায়ু পরিবর্তন প্রোগ্রাম বিশেষজ্ঞ দিলরুবা হায়দার, ইউএনডিপির হেড অফ কমিউনিকেশন্স আব্দুল কাইয়ুম এবং জাগো ফাউন্ডেশন ট্রাস্টের সিনিয়র ম্যানেজার ইফতেখার উল করিম। যুব প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, বিএএফএসকে ক্লীন ক্লাবের প্রতিষ্ঠাতা যুধিষ্ঠির চন্দ্র বিশ্বাস এবং শাইনিং লাইফের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান মাইনুল ইসলামসহ অনেকে। 

অনুষ্ঠানে বক্তারা বলেন, যুব সমাজ শুধু আন্দোলনের মাধ্যমেই নয়, সামাজিক যোগাযোগমাধ্যম, শিল্পকলা ও ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমেও জলবায়ু চেতনা ছড়িয়ে দিচ্ছে। তারা কপ-২৯-এ আরও সমন্বিত ও প্রভাবশালী ভূমিকা পালনের আশা করছেন।

যুব প্রতিনিধিরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব সবচেয়ে বেশি পড়ছে উন্নয়নশীল দেশগুলোতে। তারা কপ-২৯-এ উন্নত দেশগুলির কাছ থেকে কার্যকর পদক্ষেপের দাবি করেছেন যাতে ক্ষতিগ্রস্ত দেশগুলি পর্যাপ্ত ক্ষতিপূরণ ও সহায়তা পায়।