প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা

ইসলাম ও নৈতিক শিক্ষার নমুনা প্রশ্ন

ইসলাম ও নৈতিক শিক্ষা

মিজানুর রহমান, সহকারি শিক্ষক

পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

 

 

 

 

 

১.নিচের প্রশ্নগুলোর উত্তর সংক্ষেপে উত্তরপত্রে লেখ :          

(ক) আমলনামায় পুণ্য বাড়াতে তুমি কী কর? কিসের মাধ্যমে নবি-রাসুলগণ জ্ঞান লাভ করেছেন?

(খ) আমরা কী বলে আল্লাহর শোকর আদায় করব?

(গ) ইমানদারের কবরের জীবন ও বেইমানের কবরের জীবনের পার্থক্য কী?

(ঘ) কী এমন ইবাদত আছে যার মাধ্যমে মুসলিম বিশ্বের লাখো মুসলিমদের সাথে পরিচয়ের সুযোগ ঘটে?         

(ঙ) ‘হজ’ শব্দের অর্থ কী?

(চ) কবরবাসীর জন্য যে দু’আটি পড়তে হয় তা অর্থসহ বাংলায় লেখ।

(ছ) পরিবেশ সংরক্ষণের দুইটি উপায় লেখ।       

(জ) বিশ্বের সকল মানুষ কীভাবে বসবাস করবে?

(ঝ) মহানবি (স) সুন্দর চরিত্র সম্পর্কে কী বলেছেন?

(ঞ)“ইন্না শানিয়াকা হুয়াল আবতার”-এর অর্থ কী?             

(ট) কুরআন মজিদকে সর্বশেষ আসমানি কিতাব বলা হয় কেন?

(ঠ) মাখরাজ কাকে বলে?

(ড) কেন হযরত দাউদ (আ) ছদ্মবেশে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন?      

(ঢ) হযরত ঈসা (আ)-কে কোথায় দাফন করা হবে?              

(ণ) চাচার পরিবারে বাড়তি আয়ের জন্য মুহাম্মদ (স) কীভাবে অর্থ রোজগার করতেন?

২.সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে যেকোনো বারোটি উত্তরপত্রে লেখ :

(ক) কুল কুল শব্দে বয়ে যায়—।

(খ)  শ্বাস নেওয়ার সময় আমরা— গ্রহণ করি।

(গ) যারা— তারা কবরে সঠিক উত্তর দিতে পারবে না।

(ঘ) — শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী।

(ঙ) জান্নাত লাভ করতে হলে নিয়মিত—আদায় করতে হবে।

(চ) কমলের চরিত্র — বলে সে পিতার অবাধ্য।

(ছ) নিজ দেশকে ভালোবাসা আমাদের — দায়িত্ব।

(জ) আমরা সকলে আদম (আ) এবং হাওয়া (আ) এর— ।

(ঝ) আল্লাহপাক যা নিষেধ করেছেন তা থেকে—থাকা।

(ঞ) জিহ্বার মাঝ অংশ — ভাগে বিভক্ত।

(ট) আমি তার - করি না, যার ইবাদত তোমরা কর।

(ঠ) সর্ব প্রথমে ইসলাম গ্রহণ করেন -।

(ড) আমরা— এর জীবনাদর্শ মেনে চলব।

(ঢ) হযরত দাউদ (আ) শৈশবে— চড়াতেন।

৩.বাম পাশের শব্দগুলোর সাথে ডান পাশের শব্দগুলো মিল করে উত্তরপত্রে লেখ :      

৪. নিচের প্রশ্নগুলো হতে যেকোনো আটটি প্রশ্নের উত্তর লেখ :

বামপাশ  

ডানপাশ

(ক) সবার আগে প্রয়োজন আল্লাহ তায়ালার প্রতি

(খ) আল্লাহ এক তাঁর কোনো

(গ) আল্লাহ আছেন এ সম্পর্কে পূর্ণ    

(ঘ) আমরা আল্লাহর      

ঙ) সবকিছু দেখেন, শোনেন  একমাত্র

ইমান থাকতে হবে

খবর রাখেন

মহান আল্লাহ

পূর্ণ আস্থা ও বিশ্বাস রাখা

সবকিছুর খবর রাখেন

আদেশ মতো চলব

শরিক নেই

(ক) আমরা ওয়াদা ভঙ্গ করব না কেন? কীভাবে ওয়াদা ভঙ্গ হয় তার পাঁচটি উপায় লেখ।                

(খ) ইসলাম সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি কিরূপ? অন্য ধর্মের লোকের প্রতি তুমি কেমন আচরণ করবে, পাঁচটি বাক্যে লেখ।               

(গ) ‘তোমরা পিতামাতার সহিত সদ্বব্যবহার কর’ কথাটি কে বলেছেন? তুমি কীভাবে পিতামাতার খেদমত কর এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

(ঘ) মা সম্পর্কে আল্লাহ কী বলেছেন? আমরা মানুষকে মান্য করব কেন? চারটি বাক্যে লেখ।            

(ঙ) গুন্নাহ কী? গুন্নাহর হরফ কয়টি ও কী কী? তুমি কীভাবে তা উচ্চারণ করবে? তিনটি বাক্যে লেখ।

(চ) হযরত দাউদ (আ) কোন বংশে জন্মগ্রহণ করেন? হযরত দাউদ (আ) কে সুশাসক বলব কেন? এ সম্পর্কে পাঁচটি বাক্য লেখ।

(ছ) হযরত নূহ (আ)-এর সময় কী আজাব এসেছিল? হযরত নূহ (আ) মানুষকে কী শিক্ষা দিয়েছিলেন পাঁচটি বাক্যে লেখ।

(জ) কিয়ামত কাকে বলে? কিয়ামতের ভয়াবহতা জেনে তুমি কোন কাজগুলো থেকে বিরত থাকবে পাঁচটি বাক্যে লেখ।          

(ঝ) মাসারিফ অর্থ কী? মাসারিফ যাকাত কী? চারটি খাতের নাম লেখ।

(ঞ) মহান আল্লাহ কুরআন মজিদ কার উপর নাজিল করেছেন? তুমি পবিত্র কুরআন মজিদ থেকে শিক্ষা লাভ করেছ এমন যেকোনো পাঁচটি বিষয় লেখ।

 

 

 

 

মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

দিলীপ কুমার রায় , সহকারী শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়, লালমনিরহাট

 

১. মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন কে?

উত্তর : মুজিবনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম।

২.বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবময় ঘটনার নাম লেখ।

উত্তর : ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসের একটি গৌরবময় ঘটনা।

৩. মুজিবনগর সরকার গঠিত হয়েছিল কেন?

উত্তর : মুক্তিযুদ্ধকে সঠিক পথে পরিচালনা এবং দেশে ও বিদেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন ও সমর্থন আদায় করার জন্য মুজিবনগর সরকার গঠিত হয়েছিল।

৪. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তর : মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দীন আহমদ।           

৫. মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল?   

উত্তর : মুজিবনগর সরকার তত্কালিন মেহেরপুর মহকুমার বৈদ্যনাথ তলায় (বর্তমান নাম মুজিবনগর) আমবাগানে গঠিত হয়েছিল।

৬. ১৯৭১ সালের ২৬শে মার্চ স্মরণীয় কেন?

উত্তর : ১৯৭১ সালের ২৬শে মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধ শুরু হয়। তাই ১৯৭১ সালের ২৬শে মার্চ স্মরণীয়।

৭. ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে কোন ঘটনাটি বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময়?

উত্তর : ১৯৪৭ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত ঘটনাগুলোর মধ্যে মহান মুক্তিযুদ্ধ বাঙালি জাতির ইতিহাসে অত্যন্ত গৌরবময়।

৮.১৯৪৭ সালে ভারত-পাকিস্তান রাষ্ট্র সৃষ্টি হলে আমাদের মাতৃভূমি পাকিস্তানের অন্তর্ভূক্ত হয় কেন?

উত্তর : মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হওয়ায় ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হলে আমাদের মাতৃভূমি বাংলাদেশ পাকিস্তানের অন্তর্ভূক্ত হয়।