মিরপুর টেস্টে ব্যাটিং বিপর্যয়ে নিজেদের প্রথম ইনিংসে ১০৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে বাংলাদেশ।
১০৬ রানের জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই অধিনায়ক এইডেন মার্করামকে বোল্ড করেন হাসান মাহমুদ। ৭ বলে ৬ রান করে আউট হন তিনি।
এরপর ক্রিজে আসা ট্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন টনি ডি জর্জি। ৪১ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।
তবে দলীয় ৫০ রানে স্টাবসকে আউট করে বাংলাদেশকে দ্বিতীয় সাফল্য এনে দেন তাইজুল ইসলাম। ১৬ ওভারে ২ উইকেট হারিয়ে ৬৫ রান সংগ্রহ করে চা-বিরতিতে গেছে প্রোটিয়ারা।