উদ্ধৃতি

মিডিয়াকে বলব—যারা ধর্ষক তাদের চেহারাটা যেন বারবার দেখায়। তাদের যেন লজ্জা হয়। আমাদের আইনটা আরো কঠোর করা দরকার। আরো কঠোরভাবে শাস্তি দেওয়া দরকার। এ ধরনের অসামাজিক কার্যকলাপ কখনো মেনে নেওয়া যায় না। আমরা মেয়েরাই প্রতিবাদ করব কেন? পুরুষ সম্প্রদায়, তাদের জন্য লজ্জার বিষয় যে পুরুষরাই অপরাধটা করে যাচ্ছে। সেজন্য পুরুষ সম্প্রদায়কে আরো বেশি সোচ্চার হতে হবে বলে আমি মনে করি। তবে এ ব্যাপারে আমরা যথাযথ ব্যবস্থা নেব।

—শেখ হাসিনা

    প্রধানমন্ত্রী

(সূত্র:দৈনিক ইত্তেফাক, ১২ জুলাই ২০১৯)