মোজাহেদুল ইসলাম
কম্পিউটারের সুরক্ষার জন্য আমরা অনেক সময় উইন্ডোজে পাসওয়ার্ড দিয়ে থাকি। মানে কম্পিউটার চালু হবার সময় লগইন পাসওয়ার্ড দেওয়া থাকে। কোনো কারণে যদি আমরা এই পাসওয়ার্ডটি ভুলে যাই তাহলে নতুন করে উইন্ডোজ সেটআপ করা ছাড়া কোনো উপায় নেই। সেটা বড়ো কথা নয়, বড়ো কথা হলো—নতুন করে উইন্ডোজ সেটআপ দিলে মাই ডকুমেন্টসে যদি কোনো গুরুত্বপূর্ণ ফাইল থেকে থাকে তবে তা আর খুঁজে পাওয়া যাবে না। এছাড়াও সি ড্রাইভ বা যে ড্রাইভে উইন্ডোজ সেটআপ করা থাকে সে ড্রাইভের অর্থাত্ ডেস্কটপে রাখা কোনো কিছু আর খুঁজে পাবেন না। আপনার এমন সমস্যার সমাধান দিতে পারে উইন্ডোজ রিকভারি টুল। এ লেখায় এমন কয়েকটি রিকভারি টুলের বিষয়ে আলোচনা করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক—
ইউবিসিডি পাসওয়ার্ড রিকভারি সফটওয়্যার
আপনি যদি উইন্ডোজের লগইন পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন বা হারিয়ে ফেলে থাকেন তাহলে এই সফটওয়্যারটি আপনার বেশ কাজে দেবে। এ জন্য প্রথমে অন্য একটি পিসিতে ইউবিসিডির লেটেস্ট সংস্করণটি ডাউনলোড করে নিন। এবার সফটওয়্যারটি কোনো ডিস্কে বা পেনড্রাইভে বুটেবল ফ্ল্যাশ করে নিন। তারপর আপনার পিসিতে পেনড্রাইভটি প্রবেশ করার এবং বুটআপ করুন। বুট মেন্যুতে দেখবেন ‘Parted Magic’ অপশন আসবে, সেটা সিলেক্ট করে এন্টার দিন। পরবর্তী স্ক্রিনে ডিফল্ট সেটিংয়ে সিলেক্ট করে Parted Magic ডেস্কটপে চলে আসুন। এবার বাম দিকের সিস্টেম টুলসে চলে আসুন, তারপর ‘ পিসি লডইন নাউ’ নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করুন। ছোটো করে একটি উইন্ডো আসবে যেখানে আপনার পিসির সকল পার্টিশনকে দেখতে পাবেন। এদের থেকে যে পার্টিশনে উইন্ডোজ ইন্সটল করা রয়েছে সেটি সিলেক্ট করুন। এরপর chntpw ইউটিলিটি চালু করে। সেখান থেকে অন-স্ক্রিন নির্দেশনা অনুসরণ করে পিসির লগইন পাসওয়ার্ডকে আপনি এডিট কিংবা ডিলেট করতে পারবেন। করা হয়ে গেলে কিউ প্রেস করে এন্টার চাপুন, এবার কোয়াইট হয়ে যাবেন; সেখান থেকে ওয়াই চেপে আবারও এন্টার চাপুন। এতে আপনার পরিবর্তনগুলো রেজিস্ট্রি হয়ে যাবে।
উইন্ডোজ ইনস্টলেশন সিডি ওর ডিভিডি
এই পদ্ধতিটি কাজ করার জন্য আপনার দরকার হবে একটি উইন্ডোজ ইনস্টলেশন সিডি বা ডিভিডি এবং কমান্ড লাইনে কাজ করার অভিজ্ঞতা। তবে কমান্ড লাইনে কাজ করতে যদি স্বাচ্ছন্দ্যবোধ না করেন তাহলে লিস্টের অন্যান্য পদ্ধতিতে চলে যেতে পারেন। এই পদ্ধতিতে প্রথমে আপনার পিসিকে উইন্ডোজ ইনস্টলেশন সিডি দিয়ে বুটআপ করে নিন। এরপর আপনার সামনে দুটি অপশন আসবে একটি হলো—রিপেয়ার আরেকটি হলো—ইনস্টল উইন্ডোজ। এখানে রিপেয়ার অপশনে ক্লিক করে কমেন্ট প্রোমটে ক্লিক করুন। কমান্ড লাইন চালু হলে নিচের কমান্ডগুলো লিখুন এবং এন্টার দিন: copy c:windowssystem32sethc.exe c: (Press Enter) copy/yc:windowssystem32cmd.exe c:windowssystem32sethc.exe এবং এন্টার ক্লিক করুন। ইনস্টলেশন ডিস্কটি খুলে ফেলুন এবং পিসিকে রিবুট করুন। লগইন স্ক্রিনে আসলে কিবোর্ডের শিফস কীতে ৫ বার চাপুন, আবারও কমেন্ট প্রোমটে চলে আসুন। এবার এখানে লিখুন ইউসার নেম এবং নিউপাসওয়ার্ড-এর স্থানে আপনার পছন্দমতো এন্ট্রি দিন এবং এন্টার চাপুন।
জন দ্য রিপেয়ার
জন দ্য রিপেয়ার হচ্ছে আরেকটি পাওয়ারফুল ইউটিলিটি টুল যা পাসওয়ার্ড ক্র্যাক করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। এ জন্য ফ্রি ইউটিলিটি http://www.tarasco.org/security/pwdump_7/ ডাউনলোড করে নিন এবং আনজিপ করে নিন। এবার কমান্ড লাইন চালু করুন। যে ডাইরেক্টরিতে PwDump7 কে রেখেছেন সেখানে কমান্ড লাইনে navigate করে নিন, তারপর কমান্ডটি লিখুন: john–format=LMd:hash.txt তাহলে কমেন্ট প্রোমট এ রিকভারকৃত পাসওয়ার্ডটি দেখতে পাবেন।
লাজসফট রিকভারি মাই পাসওয়ার্ড
লাজসফট রিকভারি মাই পাসওয়ার্ড আপনার উইন্ডোজ লগইন-এর সিকুরিটিকে বাইপাস করে এর পাসওয়ার্ড রিসেট করে থাকে। কিন্তু এর সবকিছুই হয়ে থাকে সফটওয়্যারটির ভাষ্যমতে ‘হোস্ট উইন্ডোজ’এ । যেহেতু আপনার পিসি পাসওয়ার্ড ভুলে গিয়ে লক হয়ে রয়েছে তাই আপনাকে অন্য কোনো হোস্ট পিসিতে কিংবা আপনার পিসিতে অন্য উইন্ডোজ ওএস-এ এই রিসেট ডিক্সটিকে তৈরি করে নিতে হবে। প্রথমে টুলটি ডাউনলোড করে নিন https://www.lazesoft.com/lazesoft-recover ঠিকানা থেকে। চালু করুন, টার্গেট পিসির (locked PC) OS কে সিলেক্ট করুন তারপর “Reset Local Password” অপশনে ক্লিক করুন। Next বাটনে ক্লিক করুন তারপর ইউজার একাউন্ট এবং account properties ঠিকঠাক করে নিন, পরবর্তীতে Next বাটনে ক্লিক করে Reset/Unlock অপশনে ক্লিক করুন এবং Finished যে ক্লিক করুন। সবকিছু করা হয়ে গেলে ডিক্সটি পেনড্রাইভে বার্ন করে নিন এবং টার্গেট পিসিতে লাগিয়ে বুটআপ করুন, এরপর দেখবেন পিসিটি কোনো প্রকার পাসওয়ার্ড ছাড়াই চালু হয়ে গিয়েছে।
মিমিকাটজ
মিমি কাটজ হচ্ছে একটি ওপেন সোর্স টুল যা দিয়ে আপনি উইন্ডোজ পাসওয়ার্ডকে রিকোভার করতে পারবেন। এটা পাসওয়ার্ডকে রিমুভ বা রিসেট করে না বরং শুধুমাত্র রিকোভার করে থাকে। তাই আপনি যদি থার্ড পার্টি টুল দিলে পাসওয়ার্ডকে রিসেট করতে ভয় পান তাহলে এই টুলটি আপনারই জন্য।
টুলটি আপনি ডাউনলোড করে নিতে পারেন https://github.com/gentilkiwi/mimikatz ঠিকানা কিংবা সরাসরি তাদের বাইনারিগুলোকেও ডাউনলোড করে নিতে পারেন। অথবা আপনি এমএস ভিজ্যুয়াল স্টুডিও দিয়ে নিজস্বভাবে কাস্টমাইজেশনও করে নিতে পারেন।
ডাউনলোড করা হয়ে গেলে টুলটিকে অ্যাডমিনেস্ট্রেটর হিসেবে চালু করুন এবং লড কমান্ডের মাধ্যমে লগ তৈরি করুন। লগ তৈরি করা হয়ে গেলে Mimikatz.log ফাইলে সকল তথ্য সংরক্ষিত থাকবে। এবার privilege::debug কমান্ডের মাধ্যমে ডিবাগ প্রক্রিয়া শুরু করুন। এটা হয়ে গেলে নিচের কমান্ড দিয়ে ক্লিয়ার টেক্স পাসওয়ার্ডটি দেখতে পারবেন।