‘ভালোবাসার আলো-আঁধার’

 

দীপ্ত টিভিতে ধারাবাহিক ‘ভালোবাসার আলো-আঁধার’ প্রচার হবে আজ রাত ৯টায়। নাটকটির প্রধান চরিত্র নন্দিনী। একলা মায়ের জয়-পরাজয়ের এই গল্পে নন্দিনী চরিত্রে এতদিন অভিনয় করছিলেন (বৈশাখী ঘোষ)। তবে নাটকটিতে এই চরিত্রটির অভিনয়শিল্পী এবার বদলে গেছে। ২৯ জুন থেকে শুরু হয়েছে নতুন নন্দিনীর পথচলা। এখন নন্দিনী চরিত্রটিতে অভিনয় করছেন সুষমা সরকার। ফাহমিদুর রহমানের চিত্রনাট্য ও নুসরাত জাহানের সংলাপে রচিত এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। অভিনয় করেছেন সুষমা সরকার, শাহেদ শরিফ খান, সাইফুল জার্নাল, সাবিনা দীপ্তি, শম্পা রেজা, আফরোজা বানু, আবুল কাশেম, মিলি মুন্সী, চান্দা মাহজাবিন প্রমুখ।