গৌরীপুরে আবাদি জমিতে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে থাকায় আমন চাষাবাদ বন্ধ

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা

গৌরীপুর উপজেলার পূর্ব শালীহর গ্রামে আবাদি জমির ওপর বিদ্যুত্ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ায় আমন মৌসুমেও জমিতে ধানের চারা রোপণ করতে পারছে না কৃষক। ভেঙে পড়া খুঁটির সঞ্চালন লাইনে  বিদ্যুত্ সংযোগ চালু থাকায় কৃষক ও পথচারীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকে। স্থানীয়দের অভিযোগ, প্রায় দুই মাস আগে বিদ্যুত্ সঞ্চালন লাইনের খুঁটি ভেঙে পড়ে। খুঁটির তারে বিদ্যুত্ সংযোগ চালু আছে। বিষয়টি বিদ্যুত্ অফিসের লোকজনকে জানানো হলেও তারা খুঁটি সংস্কারের কোনো উদ্যোগ নেয়নি।